২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আঙ্গুলের ছাপ দিতে গিয়ে আটক রোহিঙ্গা

পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে মো. জামাল (২১) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) পিরোজপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামাল পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করে। এজন্য রবিবার ফিঙ্গার প্রিন্ট দিতে যায় সে। এসময় জানা যায় জামাল মিয়ানমারের নাগরিক। এরপর সে ফিঙ্গার প্রিন্ট না দিয়ে ভাণ্ডারিয়ায় চলে যায়। পাসপোর্টের আবেদনে জামাল তার বাবার নাম মো. মিজান সিকদার, মায়ের নাম শাহিনুর বেগম, সাং ভাণ্ডারিয়া ২নং ওয়ার্ড লিখেছে। জিঙ্গাসাবাদে জামাল নিজেকে মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছে। সে জানায়- তার পিতার প্রকৃত নাম আমির হোসাইন, মায়ের নাম বেলুয়া বেগম, সাং রাম্যখালী থানা ডেমিনা জেলা রাখাইন (আরাকান)।

পরিদর্শক হাচনাইন পারভেজ আরও জানান, জামাল তার আরও দুই ভাই আবু তৈয়ব ও আবু হায়াত এবং তিন বোন রুখাইয়া, জামালিডা, সোমাকে নিয়ে ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসে। এরপর তারা কক্সবাজারের বালুখালী ক্যাম্পে আশ্রয় নেয়।

আটক জামালের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক হাচনাইন পারভেজ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ