আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার মানোন্নয়নে জন্য বিজ্ঞান সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার রত্মপুর ইউনিয়নের সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি নির্মল চন্দ্র ঢালীর সভাপতিত্বে বিজ্ঞান সামগ্রী বিতরণ সভায় বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক সুধীর চন্দ্র ঢালী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার বালা, শিক্ষক সুমন কুমার ঢালী, শ্রীমতি চন্দনা বিশ্বাস, রমেশ চন্দ্র বাড়ৈ, শিক্ষক সুবোধ চন্দ্র সরকার, পল্লী চিকিৎসক সন্তোষ সরকার, গণেশ চন্দ্র রায় প্রমুখ। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা নিজ নিজ উদ্যোগে বিজ্ঞান সামগ্রী ক্রয় করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করেন।
পোস্টটি যতজন পড়েছেন : 6
























