২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী ৭ দিনের মধ্যে তাসকিন ও সানির বোলিং অ্যাকশন পরীক্ষা

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একইসঙ্গে আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনেরও অভিযোগ আনা হয়।

বৃহস্পতিবার এক বার্তায় সংস্থাটি জানিয়েছে আগামী ৭ দিনের মধ্যে আইসিসি অনুমোদিত কোনও পরীক্ষাগারে তাদের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পাওয়ার পর ম্যাচের দুই অনফিল্ড আম্পায়ার এস রবি এবং রড টাকার ওই দুজনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। তারা প্রাথমিকভাবে বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে অভিযোগটা জানান। কিন্তু অভিযোগটি আইসিসির কাছে চলে যায়।

এ বিষয়ে বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে বলেছেন, এদের বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির পক্ষ থেকে কেন প্রশ্ন তোলা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। গত কয়েক বছর ধরেতো তাসকিন এবং সানি এই অ্যাকশনেই বল করে আসছেন।

গত বুধবার ভারতের ধর্মশালায় নেদারল্যান্ডসকে ৮ রানে হারায় টাইগাররা। টস হেরে প্রথমে ব্যাটিং করে ১৫৪ রানের টার্গেট ছুঁড়ে দেয় মাশরাফি বাহিনী। এই টার্গেট তাড়া করতে গিয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ডাচদের ইনিংস থামে ১৪৫ রানে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ