আগামী ২ মার্চের মধ্যে জেলা কমিটি করতে ফখরুলের চিঠি

আগামী ২ মার্চের মধ্যে কাউন্সিলের মাধ্যমে জেলা কমিটি করতে তৃণমূল নেতাদের দলের পক্ষ থেকে চিঠি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত শনিবার এই চিঠি পাঠানো হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সূত্র জানায়, মার্চে অনুষ্ঠ্যেয় দলের ৬ষ্ঠ কাউন্সিলের আগে ৭৫টি সাংগঠনিক কমিটির বেশিরভাগ শাখা কমিটি সম্পন্ন করতে চায় বিএনপি। সে লক্ষ্যে গত আগস্টে শুরু হওয়া দল পুনর্গঠন কার্যাক্রমের ধারাবাহিকতায় এবার তোড়জোড় শুরু করেছে দলের হাইকমান্ড।

কয়েকদফা চেষ্টার পর আগামী ১৯ মার্চ দলের ৬ষ্ঠ কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।ইতিমধ্যে দলের পক্ষ থেকে প্রস্তুতিও শুরু হয়েছে।

বিএনপির একজন যুগ্ম-মহাসচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, এখন পর্যন্ত ১৫টি জেলার কমিটি করা হয়ে গেছে। আগামী ২ মার্চের মধ্যে কাউন্সিলের মাধ্যমে বাকি জেলার কমিটি করতে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হয়েছে। আশা করি, কাউন্সিলের আগে সম্পূর্ণ না হলেও বেশিরভাগ কমিটি গঠন করার টার্গেট আছে। বাকিগুলো কাউন্সিলের পর করা হবে।

যদিও দলের বিভিন্ন সূত্র বলছে, ভিন্ন কথা। জানা গেছে, অভ্যন্তরীণ কোন্দল, গ্রুপিং, কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপসহ বিভিন্ন কারণে আপাতত ২০টির মতো জেলায় কাউন্সিল করার চিন্তাভাবনা করা হচ্ছে।[ad id=”28167″]

গত কয়েকদিনে সিলেট মহানগর ও জেলা এবং ঝিনাইদহ জেলার কাউন্সিল সম্পন্ন করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে কাউন্সিল শেষ হয়েছে।

গাইবান্ধা, ঠাকুরগাঁও, নোয়াখালী, মুন্সীগঞ্জ, নরসিংদী, কুষ্টিয়া, খাগড়াছড়িসহ বেশ কয়েকটি জেলায় মার্চের মধ্যেই কাউন্সিল সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

তবে সমস্যা থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে পঞ্চগড়, দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, মৌলভীবাজার, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ, ফরিদপুর, বরিশাল উত্তর ও দক্ষিণ, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, কুমিল্লা উত্তর ও দক্ষিণ, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা ও মহানগর। এর মধ্যে বেশ কয়েকটি জেলা ভেঙে আহ্বায়ক কমিটিও হতে পারে।

জানা গেছে, সাংগঠনিক জেলাগুলোর সংকট সমাধানে কেন্দ্রীয়ভাবে ১১টি টিম গঠন করা হয়েছে। টিমের সদস্যরা জেলার নেতাদের সঙ্গে সমন্বয় করে কাউন্সিলে মাধ্যমে কমিটি গঠন করবে। টিমে এক জেলার নেতাকে অন্য জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে আরো জানা গেছে, রংপুর বিভাগে বিএনপির কেন্দ্রীয় নেতা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীকে, বরিশালে আবদুল্লাহ আল নোমানকে, খুলনায় অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে, মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে ময়মনসিংহে, ইকবাল হাসান মাহমুদ টুকুকে জামালপুর, শেরপুর, টাঙ্গাইল ও নেত্রকোনায়, চৌধুরী কামাল ইবনে ইউসুফকে রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুরে, ড. এম ওসমান ফারুককে ঢাকা জেলা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে, আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীতে এবং মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদকে পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ