২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী ১৬ ও ১৭ আগস্টের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের  পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের (পুরাতন সিলেবাস) আরও দুইদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৬ ও ১৭ আগস্টের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে না।

দেশের বন্যা পরিস্থিতির অবনতির কারণে ওই দুই দিনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থগিত এই পরীক্ষাগুলোর সময়সূচি পরে জানানো হবে। তবে অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

এর আগে একই কারণে আগামী ১৫ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। এ পরীক্ষার তারিখও পরে জানানো হবে।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের এই পরীক্ষা শুরু হয়। এ বছর সারা দেশে মোট ৬৯৪ টি কেন্দ্রে ১৬৭২ টি ডিগ্রী কলেজের ২ লাখ ১০ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ