আগামী ১৪ নভেম্বর ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, ২ কোটি ১৪ লাখের অধিক শিশুকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এদিনে ছয় থেকে এগারো মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
একই সঙ্গে শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি শিশুকে ঘরে তৈরি খাবার খাওয়ানোসহ অন্যান্য পুষ্টি বার্তা প্রচার করা হবে।
পোস্টটি যতজন পড়েছেন : 8





















