৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী নির্বাচন নিয়ে ‘দ্রুত’ সিদ্ধান্ত নিবেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার আয়ারল্যান্ড ছেড়ে যাওয়ার সময় বলেছেন, তিনি ২০২৪ সালে পুন:নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ‘দ্রুত’ তার সিদ্ধান্ত জানাবেন। খবর এএফপি’র।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ইতিমধ্যে সেই পরিকল্পনা তৈরি করেছি। আমরা তুলনামূলকভাবে দ্রুত এটি ঘোষণা করবো। কিন্তু এখানে এ সফরের ক্ষেত্রে কী করা যেতে পারে সে ব্যাপারে আমার আশাবাদকে আরো শক্তিশালী করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি আবারও পরিকল্পনা করার ব্যাপারে আপনাদের বলেছিলাম।’

২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। আগের রিপাবলিকান হেড অব স্টেট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালের নভেম্বরে ঘোষণা করেছিলেন যে তিনি দেশের সর্বোচ্চ সরকারি দপ্তরের জন্য নির্বাচনী প্রতিযোগিতায় নামবেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ