২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামি ৬ জানুয়ারি লালদীঘি ময়দানে যৌতুক বিরোধী মহাসমাবেশ

দেশের শীর্ষস্থানীয় আলেমেদ্বীন পীরে ত্বরীকত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (ম.জি.আ.)‘র আহ্বানে ১০ম বারের মতো আগামি ৬ জানুয়ারি বিকাল ২টা হতে চট্টগ্রাম ঐতিহাসিক লালদিঘী ময়দানে আনজুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশ এর উদ্যোগে যৌতুক বিরোধী মহাসমাবেশ ও বাদে মাগরিব হতে ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় ভুমি প্রতিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধূরী জাবেদ, উদ্বোধক সিডিএ চেয়ারম্যান আলহাজ্ব আবদুচ ছালাম, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সভাপতি আলহাজ¦ মাহবুবুল আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র চৌধূরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম প্রেস ক্লাব সাবেক সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান, প্রধান বক্তা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব জননেতা আল্লামা এম এ মতিন উপস্থিত থাকবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. জাফর উল্লাহ তালুকদার, ড. এনামুল হক মোজাদ্দেদী, বিশিষ্ঠ কলামিষ্ট ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, যুবনেতা সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রনেতা এইচ এম শহীদুল্লাহ সহ বর্ষিয়ান রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ন বক্তব্য রাখবেন। বাদে মাগরিব হতে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী, উদ্বোধক হিসেবে বাহির সিগন্যাল দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা বদরুদ্দোজা বারী এবং তাফসীর পেশ করবেন ভারতের আল্লামা নাবিল আখতার মোজাদ্দেদী, আল্লামা মুইন উদ্দীন আশরাফী, ড. সৈয়দ এরশাদ আহমদ আলবোখারী, অধ্যক্ষ আল্লামা হারুনুর রশিদ, আল্লামা ইউনুচ আলকাদেরী, আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী। সমাবেশ সফল করার লক্ষে গতকাল নগরের এক অভিজাত রেস্টুরেন্টে প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাজী সৈয়দ মুহাম্মদ সেলিম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত এর সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ নুরুল হক, মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, আলহাজ্ব নাদিমুল হক রানা, রজভীয়া নুরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী প্রমুখ। প্রস্তুতি সভায় বক্তারা যৌতুক বিরোধী মহাসমাবেশ ও বাদে মাগরিব হতে ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল সফল করার জন্য এবং যৌতুকের মত সামাজিক ব্যাধি পরিহারের মানসিকতা তৈরি ও গণসচেতনতা সৃষ্টির এ মহা আয়োজনে দেশবাসীকে সহযোগিতা করার বিনীত অনুরোধ জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ