“আওয়ামী লীগ মিথ্যা ও বিভ্রান্তির পক্ষে, অন্যদিকে বিএনপি সত্যের পক্ষে”

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য রয়েছে। আওয়ামী লীগ মিথ্যা ও বিভ্রান্তির পক্ষে, অন্যদিকে বিএনপি সত্যের পক্ষে।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গণতন্ত্র বিকাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।[ad id=”28167″]

সভায় বিএনপির কাউন্সিল বিষয়ে রিজভী বলেন, “আগামী দিনের গণতন্ত্রের নিরাপত্তা, রাষ্ট্র ও সার্বভৌমত্ব, সব কিছুকেই সামনে রেখে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে।” জনগণ ও গণতন্ত্রকে বাদ দিয়ে সরকার উন্নয়নের কথা বলে কৌশলী অবস্থান নিয়েছে বলেও এসময় দাবি করেন তিনি।

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম খালেকুজ্জামান জুয়েলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, বিএনপির সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, জাসাস সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ