মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আছমত আলী বেপারী(৫৫) দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কালকিনি-ভূরঘাটা সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে একটি সভায় অংশ নিতে যাওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। তাৎক্ষনিক তাকে কালকিনি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করে কর্মরত চিকিৎসক। কিন্তু সেখানে পৌঁছানো মাত্র তার মৃত্যু হয়।
নির্বাচনে তিনি ডালিম প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
কালকিনি পৌর নির্বাচনের রিটানিং অফিসার আলাউদ্দীন বলেন, ”নির্বাচনে অংশগ্রহণকারী কোন প্রার্থী মারা গেলে সেই পদের নির্বাচন স্থগিত করা হবে। পরে পুনরায় তফসিল ঘোষণা করে উক্ত পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।”
পোস্টটি যতজন পড়েছেন : 3






















