২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আইফোন কিনতে সন্তান বিক্রি

আইফোন, সারা বিশ্বের লাখো মানুষ অপেক্ষা করে কবে এটার একটা নতুন ভার্সন আসবে।আর এটার চাহিদা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আইফোন কিনতে গিয়ে শো-রুমের সামনে দাঙ্গা লেগে যাওয়া, কিডনি বিক্রি করার ঘটনাও ঘটেছে।আর এবার হল সবচাইতে বাজে ঘটনা আর তা হল নিজের সন্তান বিক্রি করে দেয়া! আর এর সবই হয়েছে উদীয়মান অর্থনীতির দেশ চীনে। ঘটনাটি ঘটেছে চীনের ফুজিয়ানের টংগান শহরে। আইফোন এবং মোটর বাইক কেনার জন্য ১৯ বছর বয়সী এক যুগল তাদের ১৮ দিন বয়সী শিশুকে ২৩০০০ ইয়েনে বিক্রি করেন।

চীনা এক দম্পতির কাছে নিজের সন্তানের চেয়েও যেন আইফোন বেশি প্রিয়।ওই যুগলের একজনের নাম ‘এ দুয়ান’ এবং অপরজনের নাম ‘জিয়াও মেই’। জিয়াও মেই একটি ইন্টারনেট ক্যাফে’তে পার্ট-টাইম চাকরি করেন,সেখানে প্রেমের পরিণয়ে বিয়ে হয় দুয়ান এর সাথে। এক সময় মেয়েটি গর্ভবতী হয়ে পরে।

দুঃখজনক যে, তারা আইফোন কিনতে বছর খানেক আগে তাদের কন্যাশিশুকে বিক্রি করেন। আর এই ঘটনা সম্প্রতি আদালতে প্রমাণিত হওয়ায় ওই দম্পতির একজনের তিন বছরের জেল এবং অপর জনের দেড় বছরের কারাদণ্ড হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ