২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘অসৎ ব্যবসায়ীরা ওজনে কারচুপি করে রাষ্ট্রের ক্ষতি করছেন’

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, অসৎ ব্যবসায়ীরা ওজনে কারচুপি করে রাষ্ট্রের ক্ষতি করছেন ।

তিনি বলেছেন, চিংড়িতে অপদ্রব্য প্রবেশের মাধ্যমে এই কারচুপিকরে এরই মধ্যে তারা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আয়োজিত বিশ্ব ওজন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএসটিআই আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমি আশা করি বিশ্ব ওজন দিবস উদযাপনের মধ্য দিয়ে দেশীয় শিল্প উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য-সেবার গুণগত মান সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জনে আরও মনোযোগী হবেন এবং দেশের রফতানি খাতকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে নিজেদের ভূমিকা জোরদার করবেন।

এদিকে একই অনুষ্ঠানে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, ওজন একটি গুরুত্বপূর্ণ বিষয়। জীবনের সব ক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে। উন্নত দেশ বিনির্মাণে সবক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার জরুরি। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে সবক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমেই ২০২১ সালে মধ্য আয়ের দেশ এবং ৪১-এ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ