অস্বাভাবিক সরকার ক্ষমতায় আনতে চায় বিএনপি: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অস্বাভাবিক সরকার ক্ষমতায় আনতে চায় বিএনপি, তাদের আসল এজেন্ডা নির্বাচন নয়। নির্বাচনের দাবির আড়ালে জল ঘোলা করে তারা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়। ২০০৮ সাল থেকে তারা এটা করে আসছে। তারা দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অস্বাভাবিক সরকার ক্ষমতায় আনতে চায়। আজ সচিবালয়ে এক সংবাদ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি নিজেই অন্তর্ঘাত ও সহিংসতার পথ বেছে নিয়েছে। বিএনপি নির্বাচনে আসলে গণতন্ত্র থাকবে আর না আসলে গণতন্ত্র হবে না এ ধারণা ভুল।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ