১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অস্বস্তিতে বলিউড সুপারস্টার সালমান খান

78ভারতের সুপ্রিম কোর্টের ঝামেলাই আবারও আটকা পড়েছেন সালমান।

গাড়ি চাপা দিয়ে পথচারি হত্যা মামলায় বোম্বে হাইকোর্ট তাকে বেকসুর খালাস করে দিলেও পুরোপুরি পার পেয়ে যাননি তিনি। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বরে রাতে এলোপাথাড়ি গাড়ি চালানোর কারণে সালমানের গাড়ির আঘাতে বান্দ্রার ফুটপাতে এক ঘুমন্ত পথচারির মৃত্যু হয়, গুরুতর আহত হন আরও চারজন। নিহত পথচারির পরিবার শীর্ষ আদালতে পিটিশন দায়ের করেছিলো, এর পরিপ্রেক্ষিতে সালমানকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মহারাষ্ট্র সরকারের আপিলের শুনানিতে তাকে নোটিশ পাঠিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
নোটিশে বেকসুর খালাস করে দেওয়ার রায় কেনো ফিরিয়ে নেওয়া হবে না, তা সালমানের কাছে জানতে চেয়েছেন শীর্ষ আদালত। এই মামলা পুনরায় খুঁটিয়ে দেখা দরকার বলেও জানিয়েছে বিচারকদের ডিভিশন বেঞ্চ।
তবে এদিনের শুনানিতেও তার আইনজীবী কপিল সিবাল আদালতকে বোঝানোর চেষ্টা করেন, ঘটনার দিন সালমান গাড়ি চালাচ্ছিলেন, এমন কোনো প্রমাণ নেই। তবে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি তাকে জানান, প্রত্যক্ষদর্শীদের অনেকে সালমানকেই গাড়ি চালাতে দেখেছেন।
সুপারস্টারদের সাথে দুইএকটা ছোটোখাটো ঝামেলা লেগেই থাকে। তবে এবার মনে হয় সালমানকে কিছুটা বেগ পোহাতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ