অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক যুবক ও পাঁচ তরুণীকে গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ভাড়া বাসায় পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক যুবক ও পাঁচ তরুণীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হল- বরগুনা জেলার পাথরঘাটা থানার পশ্চিম লালুপাড়া গ্রামের ডা. আব্দুর রশিদের মেয়ে বৃষ্টি আক্তার (২১), ঢাকা শাহবাগ থানার মৃত মাসুক হালদারের মেয়ে চাঁদনী আক্তার(২২), কমলগঞ্জ থানার কুমড়া কাপন গ্রামের হারুন মিয়ার স্ত্রী লিপি আক্তার(১৯), একই উপজেলার কৌলা গ্রামের সেলিম মিয়ার মেয়ে লিজা আক্তার(৩০), শ্রীমঙ্গল শহরতলীর খাসগাও গ্রামের রফিক মিয়ার স্ত্রী তাছলিমা আক্তার(৩০) ও কমলগঞ্জ উপজেলার রামপাশা গ্রামের ইমদাদুল হকের ছেলে মোবারক হোসেন(৪০)।

শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত কে এম নজরুল জানান, সোমবার বেলা পৌনে তিনটার দিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে  এস আই সৈয়দ মাহবুবুর রহমান, এস আই হাববিুর রহমান ও সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঝটিকা অভিযান চালিয়ে বহুল আলোচিত দেহব্যবসায়ী আসমার বাসা থেকে এদের গ্রেফতার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহবুবুর রহমান বলেন, শহরতলীর দক্ষিণ শাহীবাগ এলাকার মৃত ছইফ উল্যার ছেলে আব্দুর রহিমের তিনতলা বিশিষ্ট বাসার নীচ তলায় পশ্চিম পাশের একটি কক্ষ থেকে এই পাঁচ নারী ও এক পুরুষকে আসামজিক কাজে জড়িত অবস্থায় আটক করা হয়।

দেহব্যবসার প্রসঙ্গে ওসি মাহবুবুর রহমান বলেন,  শ্রীমঙ্গলে এসব অনৈতিক কাজ যেসব এলাকায় সন্ধান পাওয়া যাবে সেখানেই আমি অভিযান চালাবো। এসব কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আর চলতে দেয়া হবে না। তিনি এসব কর্মকাণ্ড বন্ধে সর্বস্তরের জনসাধারণকে সামাজিক আন্দোলনের মাধ্যমে রুখে দাঁড়াবার আহবান জানান। এছাড়া যেখানে অসামাজিক কর্মকাণ্ড চলছে এই এলাকার সংবাদ দ্রুত ওসি শ্রীমঙ্গল থানার ফোন নাম্বারে জানানোরও অনুরোধ করেন তিনি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ