২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অবশেষে ২১ দিন পর সেই বাংলাদেশীর লাশ ফেরত দিল বিএসএফ।

গুলি করে হত্যার ২১ দিন পর বাংলাদেশী আব্দুর রহিমের লাশ অবশেষে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার রাতে ৫৮ বিজিবির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত ৯ টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর বিওপির দায়িত্বপুর্ণ এলাকার মেইন পিলার থেকে নিকট বিজিবি ও বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠক শেষে ভারতীয় পুলিশ মহেশপুর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। সেসময় স্থানীয় চেয়ারম্যান, মেম্বর, গন্যমান্য ব্যক্তিবর্গ, ও নিহতের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩ নভেম্বর মহেশপুর উপজেলার বাউলি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুর রহিম ভারত অভ্যন্তরে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে ভারতের ৯৯ ব্যাটালিয়নের নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের সদস্যদের সামনে পড়লে তারা আব্দুর রহিমকে গুলি করে হত্যা করে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান।

ঝিনাইদহ প্রতিনিধি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ