ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু গণমাধ্যমের অপসাংবাদিকতার প্রতিবাদ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দাবিতে মানববন্ধন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
বুধবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলা প্রাঙ্গণে এ মানববন্ধনে অংশ নেন সাংবাদিকতা বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং গণমাধ্যম কর্মীরা। দুপুর একটা পর্যন্ত চলা এ মানববন্ধনে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের প্রতি সংহতি প্রকাশ করেন।
এসময় গত কিছুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সম্পর্কে প্রচারিত এবং প্রকাশিত সংবাদকে অসত্য উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২৫৯
























