১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অতীতের সরকারগুলো দুর্নীতিগ্রস্ত ছিল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতের সরকারগুলো দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারত না; কারণ তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত ছিল৷
রোববার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন

রোববার (১৮ জুন) সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘মাননীয় প্রধানমন্ত্রীর দরবার’ অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীন-সর্বভৌম দেশ আমাদের। স্বাধীন জাতি আমরা। যুদ্ধে বিজয় অর্জন করেই আমরা আমাদের দেশ পেয়েছি। আমরা কারো খবরদারির কাছে নতজানু হবো না, এটাই আমাদের সিদ্ধান্ত।’

তিনি বলেন,
দেশের উন্নয়নে যাদের প্রয়োজনীয়তা আছে, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে বাংলাদেশ৷

শেখ হাসিনা বলেন, ‘প্রতিনিয়ত বদলে যাওয়া প্রযুক্তি এখন নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছে। আমাদের যুগোপযোগী করে গড়ে তুলতে হবে৷ প্রযুক্তির মাধ্যমে যাতে দেশের মানুষের ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে৷’

এসএসএফ-এর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন,
তারা অত্যন্ত সুচারুভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছে৷ পুরুষদের চেয়ে নারী এসএসএফ সদস্যরা বেশি কড়া ভূমিকা রাখছেন৷ অত্যাধুনিক সরঞ্জামের মাধ্যমে এসএসএফ এখন অনেক সমৃদ্ধ৷ আমাকে বাঁচাতে গিয়ে যেনো কারো জীবন না যায়৷এই দোয়াটাই সবসময় করি আমি৷ নিজের ছেলেমেয়েদের মতো এসএসএফ সদস্যদের জন্যও দোয়া করি৷

বিদেশি অতিথিরাও এখন এসএসএফ-এর প্রশংসা করছেন জানিয়ে তিনি বলেন, পেশাদারিত্ব বজায় রেখে আগামী দিনে এসএসএফ আরও এগিয়ে যাবে আশা করি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ