১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিলিপিন্সে নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু

নৌকাডুবিতে মৃত্যু হল ৩৩ জনের৷ বৃহস্পতিবার ফিলিপিন্সে ঘটনাটি ঘটে৷ ১৭৩ জন যাত্রীকে নিয়ে জলে ডুবে যায় তরীটি৷ প্রায় ১০০ জন যাত্রীকে উদ্ধার করা গিয়েছে৷ নিখোঁজ ২১৷এদিন ওরমোক বন্দরের কাছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে তরীটি৷

ফিলিপিন্স রেডক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন জানিয়েছেন, ডুবে যাওয়া তরী থেকে প্রায় ১০০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তিনি জানান, তল্লাশি ও উদ্ধার অভিযানে ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স ও ডুবুরি পাঠানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ