ঋষি কাপুরের নাচের জাদুতে মুগ্ধ জুনিয়র বচ্চন

একসময়ের বলিউডে নাচের জন্যই বিখ্যাত ছিলেন ঋষি কাপুর। অভিনয়ের পাশাপাশি তিনি নাচেও মাতিয়ে রেখেছিলেন একসময়ের টিনসেল টাউন, তা সে ‘বাচনা অ্যায় হাসিনো’ হোক কিংবা ‘ডফলিওয়ালে’। তাঁর নাচের জাদুতে যে জুনিয়র বচ্চনও মুগ্ধ হবেন তাতে আর আশ্চর্য কী? তাই অভিষেক বচ্চন ‘অল ইজ ওয়েল’ সিনেমায় ঋষির সঙ্গে নাচার সুযোগ চেয়ে বসেন পরিচালকের কাছে।

অভিষেক জানান, ‘অল ইজ ওয়েল’ ছবির পরিচালক উমেশ শুক্লা তাঁকে এই সুযোগ করে দেওয়ায় তিনি খুবই খুশি। তিনি জানিয়েছেন, ‘দিল্লি-৬-এর সময়েই আমি পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরার কাছে অনুরোধ করেছিলাম ঋষি কাপুরের সঙ্গে নাচার সুযোগ দিতে, সেই ইচ্ছে এতদিন বাদে পূর্ণ হল ‘অল ইজ ওয়েল’-এ’। ঋষি কাপুর জানিয়েছেন অমিতাভের সঙ্গে পাঁচটি চমৎকার ছবিতে অভিনয় করার পর এতদিন বাদে বিগ-বির ছেলের সঙ্গে স্ক্রীন শেয়ার তাঁর কাছেও আনন্দের অভিজ্ঞতা। পারিবারিক গল্প নিয়ে তৈরি এই ছবিটি মুক্তি পাচ্ছে ২১শে অগাস্ট।

ঋষি-অভিষেক যুগলবন্দী কতটা সফল হয় এটাই এখন দেখার।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ