১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দু মিনিটেই ভেঙে পড়ল নাসার রকেট

উড়ানের মাত্র দু মিনিটের মধ্যেই ভেঙে পড়ল মনুষ্যহীন স্পেস এক্সপ্লোরেশন রকেট। রবিবার ফ্লোরিডার কেপ কার্নিভ্যাল এয়ার ফোর্স স্টেশন থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দিকে রওনা দিচ্ছিল রকেটটি। কিন্তু উড়ান ভরার মাত্র দু মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটে ২০৮ ফুটের রকেটটিতে।

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, রকেটটি ২০১০ সালে তৈরি করেছিল যে সংস্থা, তার নাম এখনও জানা যায়নি। রকেটটি মূলত স্পেস স্টেশনে মাল বহনের জন্য ব্যবহার করা হত। কেন রকেটটিতে বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায়নি। রকেটে প্রায় চার মাসের জন্য খাদ্য ও জ্বালানি মজুত ছিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ