‘Happy 9/11′ উইশ করে হত্যা করার লক্ষ্যে তালিকা বের করল আইএসআইএস

ফের হত্যা করার লক্ষ্যে তালিকা বের করল আইএসআইএস। আমেরিকার ১০০ জন সেনার নাম প্রকাশ করল আইএসের হ্যাকিং ডিভিশন। প্রকাশ করা হল সেই ১০০ জনের নাম, ছবি, ঠিকানা প্রকাশ করেছে ওই জঙ্গিগোষ্ঠী। ৯/১১-র পরেই ‘Happy 9/11′ উইশ করে এই তালিকা প্রকাশ করল আইএস।

এটাই প্রথমবার নয়। এর আগেও আইএস হ্যাকাররা এই ধরনের তালিকা প্রকাশ করেছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে মার্কিন আর্মি, ওয়ার ফোর্স ও নেভির ১০০ সদস্যের নাম প্রকাশ করে। আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানো হচ্ছে তাই তাদের হত্যার নির্দেশ দেয় আইএস শীর্ষনেতারা। ১১ সেপ্টেম্বরের বর্ষপূর্তিতেই ফের প্রকাশ্যে এল আরও একটি তালিকা। ”আজ হ্যাকিং… কাল হত্যা…” এই মর্মে তালিকা প্রকাশ করা হয়েছে। ইনটেলের টেরর ট্র্যাকিং সাইটে এটি ধরা পড়েছে।

এর আগে এবছরের জানুয়ারিতে মার্কিন মিলিটারি সেন্ট্রাল কমান্ডের ট্যুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক করে। কমেন্টে লেখে “US soldiers, we are coming. Watch your back!” এমনকী হ্যাক করে মিলিটারি লোগো পালটে সেই জায়গায় “Cyber Caliphate” , “I love you ISIS” ইত্যাদি লিখে দেয়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ