১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাবনায় ট্রলির ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

পাবনার সাঁথিয়ায় ইট বহনকারী ট্রলির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের মহিষাকোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার পুকুরা পাড়া এলাকার মৃত বাদশার ছেলে মো. মামুন হোসেন (৩২) ও পাবনার আমিনপুর থানার চর কান্দি এলাকার প্রশান্ত মিস্ত্রীর স্ত্রী ননিতা রাণী (৪৫)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘সিএনজিটি পাবনার কাশীনাথপুর থেকে যাত্রী নিয়ে বেড়ার দিকে যাচ্ছিল। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে ইট বহনকারী একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন ও দুজন আহত হন।’

তিনি আরও বলেন, ‘ট্রলিসহ ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ