১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এইচএসসি পাসে ১৫ হাজার টাকা বেতনে চাকরি দেবে কারিতাস, লাগবে না অভিজ্ঞতা

কারিতাস সিলেট রিজিয়ন সম্প্রতি ক্রেডিট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
প্রতিষ্ঠানের নাম: কারিতাস বাংলাদেশ (কারিতাস সিলেট রিজিয়ন)
পদের নাম: ক্রেডিট অফিসার
শূন্য পদ: ০৫
কাজের সময়সূচি: ফুল-টাইম
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। তবে স্নাতকোত্তর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ২৩ থেকে ৩৫ বছর (১৪/১১/২০২৪ অনুযায়ী)। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে এবং কারিতাস বাংলাদেশের আওতাভুক্ত অন্যান্য প্রকল্প থেকে বিগত দুই বছরে ছাটাই করা এবং এখনও কোনো প্রতিষ্ঠানে কর্মরত নয় এমন কর্মীদের জন্য বয়স শিথিলযোগ্য।
বেতন: ১৫,০০০ টাকা (প্রতি মাসে)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইন্সুরেন্স স্কিম, হেলথ কেয়ার স্কিম ও বছরে দুটি উৎসব ভাতা
কর্মস্থল: মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা
আবেদনের শেষ দিন: ১৪ নভেম্বর, ২০২৪

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ