২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউনিফিলের ওপর ইসরাইলি হামলা ‘অগ্রহণযোগ্য’: মেলোনি

ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি লেবাননে জাতিসংঘের অন্তর্র্বতী বাহিনী (ইউনিফিল)-এর ওপর ইসরাইলি সশস্ত্র বাহিনীর হামলাঅগ্রহণযোগ্যবলে মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রীর অফিস রোববার জানায়, জর্জা মেলোনি তার ইসরাইলি প্রতিপক্ষকে একটি ফোন কলের মাধ্যমে  একথা বলেছেন।

রোম থেকে সিনহুয়া জানায়, গত চার দিনে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ইউনিফিল অবস্থানে বেশ কয়েকবার গুলি চালানোর পরে এই ফোন কলটি করা হয়।

২৩ সেপ্টেম্বর থেকে ইসরাইল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই তীব্র করেছে, দেশজুড়ে বিমান হামলা শুরু করেছে এবং সম্প্রতি আইডিএফ সৈন্য নিয়ে দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে।

মেলোনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জোর দিয়ে বলেন যে দক্ষিণ লেবাননে মোতায়েনকৃত শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন।

মেলোনির অফিস বলেছে যে তিনি পুনর্ব্যক্ত করেন যে ইউনিফিলের ওপর ইসরাইলি সশস্ত্র বাহিনীর হামলা অগ্রহণযোগ্য। মেলোনি নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দেন যে মিশনটি আঞ্চলিক স্থিতিশীলতায় সহায়তা করার জন্য নিরাপত্তা পরিষদের আদেশের ভিত্তিতে কাজ করে থাকে।

ইতালি বর্তমানে ইউনিফিলে সৈন্য প্রেরণকারী ৪৮ দেশের অন্যতম। ইউনিফিল ইসরাইল লেবাননের মধ্যে বিভক্তি নির্দেশক ব্লু লাইন বরাবর প্রায় ১০ হাজার শান্তিরক্ষী নিয়ে কাজ করে থাকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ