৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের মাঝপথেই অবসরের ঘোষণা ইংলিশ ক্রিকেটারের

বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে দারুণ বোলিং করেছেন ডেভিড উইলি। তবুও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই তার নাম। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপের মাঝপথে ইংলিশ পেসার জানালেন অবসরের কথা।

নিজের ইন্সটাগ্রাম পেইজে উইলি লিখেছেন, ‘আমি কখনোই চাইনি এমন একটা দিন আসুক। ছোটবেলা থেকেই আমি শুধুই ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। তাই উপযুক্ত চিন্তাভাবনা এবং বিবেচনার পর, আক্ষেপের সঙ্গে বুঝতে পারলাম বিশ্বকাপের পর সকল ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসরের সময় হয়ে এসেছে।’

ইংল্যান্ডের হয়ে ৭০ ম্যাচে ৯৮ উইকেট পেয়েছেন উইলি। ব্যাট হাতে ৪৩ ওয়ানডে ইনিংসে ৬২৭ রান করেছেন তিনি। টি-২০ ক্রিকেটে ৪৩ ম্যাচে উইকেট ৫১টি। আন্তর্জাতিক ক্রিকেটে আরও তিন ম্যাচ খেলার সুযোগ আছে তার সামনে। বিশ্বকাপেই অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে ডেভিড উইলিকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ