৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বেলিংহ্যাম নৈপুণ্যে ক্লাসিকোতে জয় রিয়ালের

কালের আবর্তনে এল ক্লাসিকো হারিয়ে ফেলেছে স্বর্ণালী যুগের তারকাদের। সেই স্বর্ণালী যুগের তারকাদের ছাড়া আবারও মাঠে নেমেছিল দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। পুরো মৌসুমে আলো ছড়ানো জ্যুড বেলিংহ্যাম আরও একবার ত্রাতা হলেন রিয়ালের।

শনিবার (২৮ অক্টোবর) রাতে লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল বার্সা-রিয়াল। এই ম্যাচে শেষ সময়ে বেলিংহ্যামের গোলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

 

ম্যাচের প্রথমার্ধের ৬ মিনিটেই ইলকাই গুনদোয়ানের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ফেরান তোরেসের সঙ্গে ওয়ান টু ওয়ান করে বক্সে বল পেয়েছিলেন। এরপর জার্মান মিডফিল্ডার গুনদোয়ান ভুল করেননি। ৩২ মিনিটে আরও একবার সু্যোগ পেয়েছিল কাতালানরা। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি বার্সা। ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

 

বিরতি থেকে ফিরে শুরু থেকে একাধিকবার আক্রমণে ভয় ধরিয়েছিলেন হোয়াও ক্যান্সেলো। তবে গোলটা তার পাওয়া হয়নি। ৫২ মিনিটে আরও একবার ফারমিনের শট বারে লাগলে লিড বাড়ানো হয়নি স্বাগতিকদের। তবে ৬৮ মিনিটে জ্যুড বেলিংহ্যামের গোলে ম্যাচের সমতায় ফিরে রিয়াল। এরপর লিড বাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। কিন্তু ম্যাচের শেষ সময়ে জয় সূচক গোল করেন বেলিংহ্যাম। তার জোড়া গোলেই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শীর্ষ্যরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ