১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মেসিই ফুটবল: পিএসজি কোচ

দুই দশকের ক্যারিয়ারে লিওনেল মেসি সবকিছুই জিতেছেন, ২০২১ সালে পূরণ হয়েছে কোপা আমেরিকার স্বপ্নও। বাকি ছিল কেবল বিশ্বকাপ ট্রফিটি, কাতারে সেই স্বপ্নও অপূর্ণ থাকেনি আর্জেন্টাইন ফুটবল জাদুকরের। এত কিছুর পর তাকে এই শতাব্দীর সেরা ফুটবলার তো বলাই যায়। তবে পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়ের এগিয়ে গেলেন একেবারে চূড়ায়। মেসিকেই ‘ফুটবল’ হিসেবে অ্যাখ্যায়িত করে ফেলেছেন তিনি।

শুক্রবার (২৭ মে) লিগে পিএসজি খেলতে নামবে স্ট্রসবার্গের বিপক্ষে। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে কথা বলেন গালতিয়ের। তিনি জানান, ‘নিজের প্রচেষ্টায় পুরো মৌসুমজুড়েই মেসি দারুণ। লিও-ই ফুটবল। এটা সত্য। প্রত্যেক দিন অনুশীলনে আমি দেখি। এটা ম্যাচের দিনও দেখে থাকি।’

 

বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমিয়ে প্রথম মৌসুমটা ভালো কাটেনি মেসির। ২০২১-২২ মৌসুমে ১১ গোলের বিপরীতে করেছিলেন ১৫ অ্যাসিস্ট। সেই তুলনায় এবারের মৌসুমটা দারুণ কাটছে তার। ২০২২-২৩ মৌসুমে ২০ গোলের পাশাপাশি তিনি করেছেন ২০টি অ্যাসিস্টও। গালতিয়ের তাই বলেন, ‘এ বছর মেসির পরিসংখ্যান খুবই ভালো। গতবারের চেয়ে অনেক উন্নত। দারুণ সময় কাটছে, তবে মানুষ ওর কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করে থাকে।’

মেসিকে নিয়ে সাম্প্রতিক সময়ে প্রচুর সমালোচনা করছেন পিএসজির সমর্থকরা। তার সঙ্গে নেইমারের নাম জুড়ে দিয়ে কেউ কেউ দাবি করছেন, দুই লাতিন আমেরিকান যেন তাদের দল ছেড়ে চলে যান। যদিও মেসিকে নিয়ে খুবই সন্তুষ্ট দলটির কোচ। গালতিয়ের বলেন, ‘আমি মন্তব্য শুনি, সমালোচনাও শুনি। কিন্তু তার মতো যখন সময় যাবে, এটা আমার জন্য বিশাল কিছু।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ