৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিভলো ধূপখোলার আগুন

রাজধানীর ধূপখোলা এলাকায় রাস্তায় গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- আব্দুর রহিম (৫০) তার মেয়ে মিম আক্তার (২১) ও তার নাতি আলিফ (২)।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সোমবার (১ মে) সকাল ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে সূত্রাপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যাচ্ছিলো। ইউনিট দুটি পৌঁছানোর আগেই আগুন নিভে যাওয়ার সংবাদ আসে। পরে ইউনিট দুটি রাস্তা থেকে ফেরত আসে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ