২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

বুধবার (১২ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫ হাজার ২৭ পিস ইয়াবা, ৩৩ কেজি ৯৭০ গ্রাম ৫৩ পুরিয়া গাঁজা, ৪৩৫ গ্রাম ২২৬ পুরিয়া হেরোইন, ৫৭৫ বোতল ফেন্সিডিল ও ২০ লিটার ৭৫০ মি.লি বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪ টি মামলা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ