২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিশ্চিত হয়ে গেল বিপিএলে প্লে-অফের ৪ দল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে যখন ঢাকা ডমিনেটর্স রংপুর রাইডার্সের কাছে হেরে যায়, তখনই নিশ্চিত হয়ে যায় ২০২৩ বিপিএলের প্লে-অফে কোন চার দল খেলবে।

ঢাকাকে অল্পতে বেঁধে দিয়ে ২ উইকেটে জয় নিয়ে ২০২৩ সালের বিপিএলের প্লে অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স। আগেই চট্টগ্রাম বিদায় নেয়ায় গতকাল কাগজে-কলমে টুর্নামেন্টে টিকে ছিল ঢাকা। তবে রংপুরের কাছে হেরে তাদের বিদায় নিশ্চিতের পাশাপাশি, রংপুর নিশ্চিত করে প্লে-অফ।

ফলে এবারের বিপিএলে প্লে অফ নিশ্চিত করেছে তাই মাশরাফীর সিলেট, সাকিবের বরিশাল, ইমরুল কায়েসের কুমিল্লা ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।

শেষ চার নিশ্চিত করলেও এখনও নিশ্চিত হয়নি ক্রম অনুযায়ী কোন দল শেষ পর্যন্ত সেরা চারে অবস্থান করবে। কারণ, সিলেট ও বরিশালের এখনও দুটি করে ম্যাচ বাকি। আর গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা এবং ঢাকাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করা রংপুরের বাকে তিনটি করে ম্যাচ।

আপাতত ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে ফরচুন বরিশাল। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে টেবিলের তিনে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সমান পয়েন্ট নিয়ে টেবিলের চারে রংপুর রাইডার্স।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ