২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী গাজীপুরে আসছেন আগামীকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৫ জানুয়ারি) গাজীপুরে আসছেন। বাংলাদেশ স্কাউটসের পরিচালক (জনসংযোগ ও মার্কেটিং) এএইচএম শামসুল আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কালিয়াকৈর উপজেলার মৌচাকে চলমান ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্কাউটদের সর্বোচ্চ পদক শাপলাকাব এ্যাওয়ার্ড প্রদান করবেন প্রধানমন্ত্রী।

৯ দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন তিনি। দেশ-বিদেশের ১০,৯৯৬ জন স্কাউট, স্কাউট লিডার ও কর্মকর্তা এই জাম্বুরিতে অংশগ্রহণ করেছেন। জাম্বুরিতে স্কাউটরা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতি সাধনে সক্ষম হবে বলে জানিয়েছেন জাম্বুরি আয়োজকরা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি ২০২৩। সারা দেশের ৯১৬টি স্কাউট ইউনিটের প্রায় ৮ সহস্রাধিক স্কাউট, কর্মকর্তা, আইএসটি রোভার স্বেচ্ছাসেবক, ইউনিট লিডার এবং বিভিন্ন দেশ হতে আগত স্কাউটারসহ ১০,৯৯৬ জন এই জাম্বুরিতে অংশগ্রহণ করেছে।

জাম্বুরিতে শিক্ষার্থীরা নানা বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি, দেশি-বিদেশি স্কাউট ছেলে-মেয়েরা নিজেদের মধ্যে স্মৃতিচারণসহ পরস্পরের সংস্কৃতি সম্পর্কে পরিচিত হচ্ছে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ