২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বর্ণ চোরাচালান মামলায় বিমানবালা রোকেয়ার ১০ বছরের কারাদণ্ড

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধারের অভিযোগে স্বর্ণ চোরাচালান মামলায় বিমানবালা রোকেয়া শেখ মৌসুমীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক ফয়সাল আতিক বিন কাদের এ রায় ঘোষণা করেন।

 

রায়ে রোকেয়া শেখ মৌসুমীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিন রায় ঘোষণা থাকায় রোকেয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামি- সোহেল খাঁ, আসাদুজ্জামান প্রকাশ ওরফে বাপ্পি ও ফরিদ হোসেন জনিকে খালাস দিয়েছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর ইউএস বাংলার বিএস ৩২২ ফ্লাইটে ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর পর বিকেলে বিমানবন্দরে গ্রেফতার হন বিমানবালা রোকেয়া শেখ মৌসুমী। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৮২টি সোনার বার উদ্ধার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। যার ওজন সবমিলিয়ে সাড়ে ৯ কেজি। এ ঘটনায় ওইদিনই বিমানবন্দর থানার এসআই সফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন একই থানার এসআই সফিকুল ইসলাম। ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে ১০ জন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ