১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরায় একদিনে রেকর্ড সংখ্যক করোনার রির্পোট পজেটিভ

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় আজ একদিনে ২৪ জনের করোনা রির্পোট রের্কড সংখ্যক পজেটিভ এসেছে, এ নিয়ে সাতক্ষীরা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, জেলায় এ পর্যন্ত ৬৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ২৮ জনের শরীরের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে একজনকে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সকলে নিজ নিজ, বাড়িতে আছেন।

ডাঃ জয়ন্ত সরকার জানান, দেবহাটা উপজেলায় ২৩ ও আশাশুনি উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন। এর আগে জেলায় ৫ জন আক্রান্ত হয়েছিলেন। যার মধ্যে সাতক্ষীরা সদরের উত্তর কাটিয়াস্থ সুমন নামে ১ জন সুস্থ হয়েছেন।

জানা গেছে আজ সাতক্ষীরায় করোনায় আক্রান্ত ২৪ জনের মধ্যে ২৩ জনই লকডাউন এর বাইরে রয়েছে, দ্রুত রুগীদের লকডাউন এর আওতায় না আনা হলে, তাদের খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়বে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ