১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালী সেনবাগে নিরীহ পরিবারকে গৃহবন্দীর অভিযোগ

মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাবুপুর-শ্রীপুর গ্রামের বাসিন্দা  কামাল হোসেনের পরিবারকে প্রভাবশালী মহল কর্তৃক গৃহবন্দী করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  ভুক্তভোগির অভিযোগ  প্রতিবেশী জার্মান প্রবাসী শেখ ছোটন এর নেতৃত্বে তার শ্যালক মাসুদ ও বড় ভাই খোরশেদ আলম তাদের গৃহবন্দী করে রাখে।

ভুক্তভোগি কামাল হোসেন পরিবারের অভিযোগ, তাদের  পরিবারকে বাড়ির জায়গা বিক্রি করতে বিভিন্নভাবে জোর-জবরদস্তি ও হুমকি প্রদর্শন করে আসছে প্রতিবেশী জার্মান প্রবাসী শেখ ছোটন এর নেতৃত্বে তার শ্যালক মাসুদ ও বড় ভাই খোরশেদ আলম ।কিন্তু তারা জায়গা বিক্রি করতে অস্বীকৃতি জানালে তাদের বাড়ির যাতায়াতের পথে দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেয় এবং বাড়ির চারপাশে টিন ও জাল দিয়ে ঘেরাও করে রাখে।

ভুক্তভোগী জানায়,   উপযুক্ত বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ