১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবলবেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে (মঙ্গল-বুধবার) পশ্চিমবঙ্গের উপকূলের খুব কাছ অতিক্রম করে এটি বাংলাদেশে আঘাত হানতে পারে।

গত এক সপ্তাহ ধরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণয়মান অবস্থায় রয়েছে ঘূর্ণিঝড় আমফান। ক্রমশ সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে। এটি ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আমফান এবছরের প্রথম ঘূর্ণিঝড়।

আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী মঙ্গলবার দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে তাণ্ডব চালাতে পারে আমফান। আরেক পূর্বাভাসের বলা হয়েছে: ঘূর্ণিঝড় ফণি যেখানে ভূভাগে প্রবেশ করেছিল ঠিক সেখানেই আঘাত হানতে চলেছে আমফান। যার ফলে ওড়িশার উপকূলবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে ২০ মে বুধবার পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে ঝড়টি।

এছাড়া বাকি ২টি পূর্বাভাস অনুসারে আমফান আঘাত হানবে বাংলাদেশের কক্সবাজার থেকে মায়ানমারের রেঙ্গুনের মধ্যে আরাকান প্রদেশের কোনও অংশে।

তথ্যসূত্র: ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ