করোনায় দেশে  ২৪ ঘন্টায় আরো ০৫ জনের মুত্যু সহ নতুন আক্রান্ত ৪১৮

কভিড-১৯ তথা করোনা ভাইরাসে বাংলাদেশে বিগত ছব্বিশ ঘন্টায় আরো ০৫ জনের প্রাণহানী। এ পর্যন্ত সর্বমোট ১৪৫ জনের প্রাণহানী হয়। নতুন ভাবে ৪১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ যাবতকালে আক্রান্ত সংখ্যা ৫৪১৬জন।  প্রতিদিনের ন্যায় দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে  এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় ৩৪৭৩ টি নমুনা  পরীক্ষা করা হয়। তার মধ্যে আরো ৪১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪১৬ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরো ৫ জন, এদের মধ্যে ২ জন নারী ও ৩ জন পুরুষ । এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৫ জনে। আরো পড়ুন : গণজমায়েত বন্ধ করা না হলে গণলাশের মিছিল রোধ করা কী আদৌ সম্ভব?

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ