২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদেশফেরত চিকিৎসক ‘হোম কোয়ারেন্টাইনে’

কক্সবাজারের টেকনাফে বিদেশফেরত এক চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ওই চিকিৎসক টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, ‘আমাদের একজন চিকিৎসক বিদেশ সফর করে এসেছে। তিনি যথাযথ ছাড়পত্র নিয়ে টেকনাফে কর্মস্থলে এসে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাকে সব কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।’
কক্সবাজার জেলায় সোমবার পর্যন্ত তিন জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।
তিনি বলেছেন, ‘বিদেশফেরত এই তিন জনকে দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। তারা সার্বক্ষণিক নজরদারিতে আছে। শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নেই, এটি পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পর্যবেক্ষণে রাখা হবে। আশা করি, তাদের রক্ত পরীক্ষার প্রয়োজন হবে না।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ