২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ফারুকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতা:

২৩ জানুয়ারি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল লতিফ বুদুর পুত্র ফারুক হোসেন নামের এক ঠিকদার কর্মী বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত হওয়ায় তার শোকাহত পরিবারের পাশে আর্থিক সহয়তা প্রদান করেছেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি।

বুধবার রাতে পাটকেলঘাটা থানায় পল্লীবিদ্যুৎতের জেনারেল ম্যানেজার উপস্থিত হয়ে নিহত ফারুক হোসেনের পরিবারকে ১লক্ষ টাকা সঞ্চয় পত্র ও নগদ ১০ হাজার টাকা প্রদান করেন তার স্ত্রী পারুল বেগমের কাছে।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎতের জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা জানান, ফারুক হোসেন নিহত হওয়ায় আমি খুবই মর্মাহত ।তার পরিবারে প্রতি সমাবেদনা জানানোর মত আমার কোন ভাষা নেই। আমি আমার অফিসে পক্ষ থেকে যতুটুক অনুদান দিয়েছি তা অতি সামন্য। এই দূঘটনায় সাথে যারা জড়িত ছিল তাদের সাথে সাথে দৃষ্টান্তমূলক শাস্থিরও ব্যাবস্থা করেছি যাতে ভবিষৎতে এ ধরনের ঘটনা ঘটাতে না পারে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মুর্শেদ এসময় উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ