ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার একমাত্র ছেলে। ২৭ জানুয়ারি সোমবার রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পরই নিহতের ছেলে রাসেল রানা (২২) পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, রানা মাদকাসক্ত বলে তাদের কাছে খবর এসেছে।
সাইফুল ইসলামের স্ত্রী জানান, একমাত্র ছেলে রানার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা। কথায় কথায় রেগে গিয়ে মারধর করতো যে কাউকে। রাতের বেলায় এমন হত্যাকাণ্ড ঘটাবে চিন্তাও করেননি তিনি।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। পুলিশ ঘটনা তদন্ত করছে। তদন্ত শেষে বলা যাবে কীভাবে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটেছে।
পোস্টটি যতজন পড়েছেন : 6





















