১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ জানুয়ারি শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।

এসময় কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা স্বাগত জানান প্রধানমন্ত্রীকে।

বেলা ১১টা ২০মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে জাতির পিতার সমাধির পাশে বসে কোরান তেলোয়াত করেন। টুঙ্গিপাড়া এলে প্রতিবারই বঙ্গবন্ধুর সমাধি সৌধের পাশে বসে কোরান তেলোয়াত করে দোয়া করেন তিনি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নতুন নেতারা টুঙ্গিপাড়া পৌঁছানোর পর দুপুর একটার দিকে তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত হয়। শ্রদ্ধানিবেদন ও দোয়া শেষে আওয়ামী লীগের নবগঠিত কমিটির প্রথম সভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ