২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশি তিন নারীকে ফেরত দিলো ভারত

পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে যাওয়া তিন বাংলাদেশি নারীকে দুই বছর পর ফেরত পাঠানো হয়েছে। ২০ জানুয়ারি সোমবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলমবেলেন, দুই বছর আগে তারা সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতের মুম্বাইয়ে যায়। সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়। পরে তাদের ভারতের মুম্বাই কেন্দ্রীয় কারাগারে পাঠাযনো হয়। সে দেশের নবজীবন নামের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে দুই দেশের যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিটে সোমবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোর নামের সংস্থার কো-অর্ডিনেটর আব্দুল মুহিত জানান, তারা তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করবেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ