২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের

চাঁদপুরের শাহরাস্তিতে ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম চেরাগ আলী (৭০)। ১৯ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭টার দিকে চিতোষী পশ্চিম ইউনিয়নের সেতিনারায়ণপুর বড় বাড়িতে এ ঘটনা ঘটে।

চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি, ঝগড়ার একপর্যায়ে ছেলে ছেলে আকবর আলী (৩৫) তার বাবাকে হত্যা করে। ছেলেটি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানতে পেরেছি।’

শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম বলেন, দুই মাস আগেও ছেলেটি নাঙ্গলকোর্ট হাসপাতালে ভর্তি ছিল। পরে টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় বাড়িতে নিয়ে আসে। আজ সে তার বাবার সঙ্গে কাজও করে। একপর্যায়ে তার বাবা নাকি তার ছেলেকে বলে তুই ফাইজলামি করিস কেন, তোকে আবার হাসপাতালে নিয়ে ভর্তি করাবো। বাড়িতে আসার পরে আকবর আলী ছেনি দিয়ে বাবা-মাকে এলোপাতাড়ি কোপায়। এতে বাবা ঘটনাস্থলেই মারা যান। তিনি জানান, এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। শাহরাস্তি থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ থানায় নিয়ে আসেন। আকবর আলী পালিয়ে গেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ