গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে: নিহত ২ আহত ১৫

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। ১৮ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভেন্নাবাড়ী এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে যাত্রী নিয়ে গোপালগঞ্জে আসছিল বন্ধন পরিবহনের একটি যাত্রবাহী লোকাল বাস। বাসটি ভেন্নাবাড়ীতে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের পাশের কয়েকটি গাছের সঙ্গে সাজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। চাপা পড়ে দুই নারী যাত্রী নিহত হন। এ সময় বাসের আরও ১৫ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

নিহত দুই নারীর হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার চামটা গ্রামের নুরু মোল্যার স্ত্রী রোমিচা বেগম (৫০) ও মুকসদুপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের মহিষতলী গ্রামের সুবল বালার স্ত্রীর শেফালি বালা (৪০)।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ