রংপুরে আগুন পোহাতে গিয়ে দুইজনের মৃত্যু

শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রংপুর অঞ্চলে। চারদিক ঢাকা ঘন কুয়াশায়। শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই নারী ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

যে দুজন মারা গেছেন তারা হলেন-রংপুর নগরীর কোটার পাড়া এলাকার মৃত সাকির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৯০) এবং নগরীর স্টেশন আলমনগর মহল্লার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৮৫)।

ডা. এম এ হামিদ পলাশ জানান, আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে এই দুই নারী ৪ জানুযারি বার্ন ইউনিটে ভর্তি হন। তাদের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ