২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নবদম্পতির ওয়েডিং ফটোশ্যুট!

বিয়েতে ফটোশ্যুট থাকবে না!‌ সেটা আবার হয় নাকি?‌ বর্তমান সময়ে কমবেশি সবাই প্রি–ওয়েডিং অর্থাৎ বিয়ের আগেই ফটোশ্যুট করান। তবে কিছুটা অন্যরকম ভেবেছিলেন ভারতের এক নবদম্পতি  জোশ এবং অনিশা। আর তাই প্রি–ওয়েডিং নয়। পোস্ট ওয়েডিং ফটোশ্যুট। তবে তাঁরা এখানেই থামেননি। সবাই যখন পরিষ্কার এবং সুন্দর কোনও জায়গা বেছে নেয়। জোশ এবং অনিশা বেছে নিয়েছেন কাদায় ভর্তি একটি জায়গা। আর এই ছবি দেখেই রীতিমতো অবাক নেটদুনিয়া। কাদায় মাখামাখি নবদম্পতির সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জানা গিয়েছে, কেরলে হয়েছে ওই ফটোশ্যুট। বিয়ের পরই ওই দম্পতি ঠিক করেন কুস্তির খেলার মতো ফটোশ্যুট করবেন তাঁরা। আর যেমন ভাবনা, তেমন কাজ। ক্যামেরার সামনে কাদা মাখা মাঠে নেমে পড়েন তাঁরা। একসঙ্গে দু’‌জনে কাদায় মাখামাখি করেন। প্রথমে ফটোগুলো ফেসবুকে শেয়ার করা হয়। ছবির ফটোগ্রাফার ছবিগুলো ফেসবুকে দিতেই অবাক নেটিজেনরা। এরপরই তা ছড়িয়ে পড়ে টুইটারে। সেখানেও রীতিমতো ভাইরাল হয়ে যায় জোশ ও অনিশার এই ছবি। অনেকেই আবার সেই নিয়ে তাঁদের ট্রোল করেন। আবার কেউ তাঁদের জায়গা পছন্দ বা ফটো দেখে রীতিমতো মজা করা শুরু করেন। একজন রীতিমতো মজা করে বলেন, ‘‌পোস্ট ওয়েডিং কুস্তি ম্যাচের প্র্যাকটিস।’‌ আবার কেউ কেউ ওই নবদম্পতির এই ফটোশ্যুট পছন্দও করেন। জোশ ও অনিশার ছবি দেখে তারা বলেন, যেকোনও কৃত্রিম আলো ও স্টুডিও’র চেয়ে এই ছবি অনেকে বেশি ‘ন্যাচারাল’।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ