২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তৃতীয় দিনেই শেষ প্রথম টেষ্ট।

আজ ইন্দোরে প্রথম টেষ্টে তৃতীয় দিনে জয় তোলে নেয় ভারত। বাংলাদেশকে ১৩০ রানের লজ্জায় ডুবাল।

বাংলাদেশ এ পযর্ন্ত মোট ১১৫ টি টেষ্ট ম্যাচের মধ্যে ১৩টি জিতেছে , হেরেছে ৮৬টি এবং ড্র হয়েছে ১৬টি। তার মধ্যে  ইনিংস পরাজয় হয়েছে ৪১টি এবং জিতেছে ১টি , রানে হেরেছে ২২টি এবং জিতেছ ৯টি, উইকেটে হেরেছে ২৪টি এবং জিতেছে ২টি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৮.৩ ওভারে ১৫০/১০ (সাদমান ৬, ইমরুল ৬, মুমিনুল ৩৭, মিঠুন ১৩, মুশফিক ৪৩, মাহমুদউল্লাহ ১০, লিটন ২১, মিরাজ ০, তাইজুল ১, আবু জায়েদ ৭ , ইবাদত ২ ; ইশান্ত ১২-৬-২০-২, উমেশ ১৪.৩-৩-৪৭-২, শামি ১৩-৫-২৭-৩, অশ্বিন ১৬-১-৪৩-২, জাদেজা ৩-০-১০-০)।

ভারত ১ম ইনিংস: ১১৪ ওভারে ৪৯৩/৬(ডি.)  (মায়াঙ্ক ২৪৩, রোহিত ৬, পুজারা ৫৪, কোহলি ০, রাহানে ৮৬, জাদেজা ৬০*, ঋদ্ধিমান ১২, উমেশ ২৫*; ইবাদত ৩১-৫-১১৫-১, আবু জায়েদ ২৫-৩-১০৮-৪, তাইজুল ২৮-৪-১২০-০, মিরাজ ২৭-০-১২৫-১, মাহমুদউল্লাহ ৩-০-২৪-০)।

বাংলাদেশ ২য় ইনিংস: ৬৯.২ ওভারে ২১৩ (সাদমান ৬, ইমরুল ৬, মুমিনুল ৯, মিঠুন ১৮, মুশফিক ৬৬, মাহমুদউল্লাহ ১৫, লিটন ৩৫, মিরাজ ৩৮, তাইজুল ৬, আবু জায়েদ ৪, ইবাদত ১*; ইশান্ত ১১-৩-৩১-১, উমেশ ১৪-১-৫১-২, শামি ১৬-৭-৩১-৪, জাদেজা ১৪-২-৪৭-০ অশ্বিন ১৪.২-৬-৪২-৩)।

ফল: ভারত ইনিংস এবং ১৩০ রানে জয়ী।

ম্যান অব দ্যা ম্যাচ: মায়াঙ্ক আগারওয়াল

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ