১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাউজানে মাষ্টার দা সূর্যসেনের ৮৪ তম ফাঁসি দিবস পালিত

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম রুপকার মাষ্টার দা সূর্যসেনের ৮৪ তম ফাঁসি দিবস পালন করা হয়েছে। উপজেলার সদরের সূর্যসেন চত্ত্বরে মাস্টার দা সূর্যসেন ম্যুরালে আজ শুক্রবার, পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এরপর একের পর শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী মো.শামীম হোসেন রেজা, রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ, পৌরসভার প্যানেল মেয়র, আলহাজ্ব বশির উদ্দিন খান, দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু,সাইফুল ইসলাম রানা, যুবলীগ নেতা আহসান হাবীব চৌধুরী হাসান, তপন দে, আবু সালেক, উত্তর জেলা ছাত্রলীগ নেতা, দীপলু দে দীপু, ইমরান হোসেন ইমু, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, পৌরসভা ছাত্রলীগ সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো.আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগ সভাপতি আরমান শিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদসহ প্রমূখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ