খুলনায় বকেয়া বাসাভাড়া চাওয়ায় বাড়িওয়ালা শহিদুল ইসলাম ডলারকে (৪৮) হত্যা মামলার আসামি ভাড়াটিয়া বাবু বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বাগেরহাটের মংলা উপজেলার বুড়িরডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবুকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। গত ২৩ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে মহানগরীর ৯ নম্বর মিয়াপাড়া প্রধান সড়কের বাড়িতে বকেয়া বাসাভাড়া চাওয়ায় ডলারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বাবু।
পোস্টটি যতজন পড়েছেন : ৩৫২
























