২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ আগস্টের নিহতদের বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টায় বনানী বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম ও মতিয়া চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু প্রমুখ।

তার শ্রদ্ধা নিবেদনের পরই সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। শ্রদ্ধা জানাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ জনতা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ